ঢাকা
১৩ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ​ সাগরে লঘুচাপের সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্রকে হত্যা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১   ২৯১ বার পঠিত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্রকে হত্যা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অপহরণের পর ৮০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে না পেয়ে এক স্কুলছাত্রকে হত্যা করেছে অপহরণকারীরা। মঙ্গলবার দুপুর ১টার দিকে অপহরণকারী উজ্জলের পুকুর থেকে অপহৃত তানভীরের লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ জানুয়ারি রাত ৮টার দিকে উপজেলার নুরপুর ইউনিয়নের পশ্চিম নছরতপুর গ্রামের ফারুখ মিয়ার ছেলে আফরাজ আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র তানভীর আহমেদকে (১৬) অপহরণ করে একই গ্রামের জলিল মিয়ার ছেলে জাহেদ মিয়া (২৪), সৈয়দ আলীর ছেলে উজ্জল মিয়া (২২) ও মলাই মিয়ার ছেলে শান্ত মিয়া (১৮)। অপহরণ করে তানভীরের বাবা ফারুখ মিয়ার কাছে মোবাইল ফোনে ৮০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। এ সময় অপহরণকারীদের ফোন পেয়ে ফারুখ মিয়ার ঘটনাটি সাথে সাথে শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে জানান।

পুলিশ অপহরণের সাথে জড়িত সন্দেহে রোববার রাতেই জাহেদ ও শান্তকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অপহরণের মাস্টার মাইন্ড উজ্জলকে মঙ্গলবার সকালে গ্রেফতার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার দুপুর ১টার দিকে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রবিউল ইসলাম, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবসহ কয়েকজন পুলিশ অপহরণকারী উজ্জলের পুকুর থেকে তানভীরের লাশ উদ্ধার করেন। তানভীরকে গলায় ফাঁস ও বুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছে ওই তিন যুবক।

এ দিকে একমাত্র ছেলেকে হারিয়ে মা-বাবার কান্না যেন থামছেই না। তাদের আর্তনাদে আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, মুক্তিপণ না পেয়ে অপরহণকারীরা ওই ছেলেকে হত্যা করে লাশ গুম করার জন্য পুকুরে ফেলে দেয়। আমরা আসামিদের গ্রেফতার করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa