
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ধামাইপাড় ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী একটি ট্রাক খালের পানিতে পড়ে চালক নিহত হয়েছেন।
এ ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ধামাইপাড় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তেল নিয়ে একটি ট্রাক সিলেটের দিকে যাচ্ছিল।
ভোরে ধামাইপাড় ব্রিজে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই চালক রোমান আহমদ নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত হেলপার নয়নকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
ট্রাকটি অনেক নিচে পড়ে যাওয়ায় রেকার ভ্যান ও প্রয়োজনীয় সরঞ্জামের সহায়তায় যৌথভাবে অভিযান চালিয়ে চালকের লাশ উদ্ধার করা হয়।
