ঢাকা
১২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ​ সাগরে লঘুচাপের সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে

“বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করতে পারেন মির্জা ফখরুল: গুঞ্জন তুঙ্গে”

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১২ আগস্ট ২০২৬   ২৭ বার পঠিত
“বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করতে পারেন মির্জা ফখরুল: গুঞ্জন তুঙ্গে”

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই সবচেয়ে জোরালোভাবে আলোচনায় রয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে।

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতি পদে কে আসছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়।

জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা বেশি।

ম্প্রতিক সময়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ের বৈঠক ও রাজনৈতিক তৎপরতায় মির্জা ফখরুলের নামই বেশি উচ্চারিত হচ্ছে।

তবে বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি।

গত ১ আগস্ট দলের স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর দেওয়া হয়।

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম আলোচনায় আসার মধ্যে গত মঙ্গলবার সচিবালয়ে তার কার্যালয়ে শুভাকাঙ্ক্ষীদের ভিড় দেখা যায়।

অনেকে তাকে শুভেচ্ছা জানাতে আসেন। তবে এ বিষয়ে মির্জা ফখরুলকে খুব বেশি উৎসাহী দেখা যায়নি।

শুভেচ্ছা জানাতে আসা ব্যক্তিদের তিনি বলেন, ‘আগে হোক, তারপর।’

রাষ্ট্রপতি পদে নিজের সম্ভাব্য মনোনয়ন নিয়ে মির্জা ফখরুলও সরাসরি কিছু বলেননি।

গতকাল তিনি বলেন, এ মুহূর্তে রাষ্ট্রপতি ইস্যুতে বলার কিছু নেই। ১৩ আগস্টের পর দলীয় মনোনয়নের বিষয়টি সমাধান হয়ে যাবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের চেয়ারম্যানের ওপর দেওয়া হয়েছে।

য়েকজনের নাম আলোচনায় থাকলেও মির্জা ফখরুলের নামই বেশি আলোচনায় রয়েছে।

এদিকে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল মনোনয়ন পেলে স্থানীয় সরকারমন্ত্রীর পদ থেকে তাকে সরে দাঁড়াতে হতে পারে।

কই সঙ্গে বিএনপির মহাসচিব পদেও পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে।

রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল অনুযায়ী, বৃহস্পতিবার ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

ভোটগ্রহণ হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশনকক্ষে।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার দেশের ৩৪৯ জন সংসদ সদস্য।

সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হন।

দলীয় প্রতীকে নির্বাচিত সংসদ সদস্যদের ক্ষেত্রে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিধান থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ কার্যত সীমিত।

মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও বিএনপির মহাসচিব হিসেবে দীর্ঘদিনের দায়িত্ব পালনের বিষয়টি তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রাখছে বলে দলীয় সূত্রগুলো মনে করছে।

তবে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি পদে কে বিএনপির প্রার্থী হচ্ছেন, তা জানতে অপেক্ষা করতে হবে দলের চেয়ারম্যানের আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa