ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   ২৬ বার পঠিত
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩

ফেনী নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে বালু ভর্তি তিনটি ড্রামট্রাকসহ তিনজনকে আটক করেছে ছাগলনাইয়া থানা পুলিশ।

১০ আগস্ট (সোমবার) দুপুরে উপজেলার ঘোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

​আটককৃতরা হলেন—ফেনী সদর মডেল থানার লেমুয়া ইউনিয়নের মিরগঞ্জ এলাকার মোহাম্মদ হাছান ওরফে রনি (৩১), উত্তর চাঁদপুর এলাকার মোঃ এমদাদুল হক ওরফে শাকিল (২১) এবং কসবা এলাকার মোহাম্মদ মুছা (৫৮)।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া থানার এএসআই লোকমান হোসেনের নেতৃত্বে একটি টিম মোবাইল ডিউটি পরিচালনাকালে জানতে পারে—ঘোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া চরপাড়া এলাকার ফেনী নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তুলে ড্রামট্রাকে ভর্তি করে দৌলতপুরের দিকে নেওয়া হচ্ছে।

খবর পেয়ে পুলিশ লাঙ্গলমোড়া পাকা সড়কের দৌলতপুর নয়াপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসায়।

​এ সময় বালুভর্তি তিনটি ড্রামট্রাককে (ঢাকা মেট্রো-ড ১১-৭৮০৩, ঢাকা মেট্রো-ড ১১-৮৬৫৭ এবং ফেনী-ড ১১-১১১৩) থামার সংকেত দেয় পুলিশ।

পরবর্তীতে চালকদের জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে, অজ্ঞাতনামা আসামিরা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে তাদের ট্রাকে লোড করে দিয়েছিল, যা শুভপুর মধুগ্রাম এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

বালু উত্তোলন ও পরিবহনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাকসহ তাদেরকে আটক করা হয়।

​অভিযানে জব্দকৃত তিনটি ড্রামট্রাকে মোট ৬০০ ঘনফুট বালু রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার টাকা।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, সরকারি ইজারা ব্যতীত ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, মজুত ও পরিবহনের অভিযোগে আটক তিনজনসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ৪/৫/১৫ ধারায় একটি মামলা (মামলা নং-১১/১৭২, তারিখ: ১০/০৮/২০২৬ইং) রুজু করা হয়েছে।

​তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আজ (১১ আগস্ট) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa