ঢাকা
০৮ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ঢাকা-ময়মনসিংহ রেলপথে বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল স্বাভাবিক সিলেটে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ: ঝরে গেল ৮টি তাজা প্রাণ, হাসপাতালে ২৫ সিলিন্ডার লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক “ইলিয়াস আলীকে অপহরণ-হত্যা মামলা: সাইফুর রহমান গ্রেপ্তার হচ্ছেন” খাগড়াছড়ি রামগড় পুলিশের অভিযানে: ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কক্সবাজার উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান  কক্সবাজারের পুরনো মাদক কারবারি গ্রেফতার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক স্টার লাইন বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৮৫ জন মরণফাঁদ সুনামগঞ্জ সড়ক: মাঝরাস্তায় খুঁটি, দেড় বছরে শতাধিক দুর্ঘটনা

সড়কে শৃঙ্খলা ফেরাতেই নতুন আইন : ওবায়দুল কাদের

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯   ৩৭৩ বার পঠিত
সড়কে শৃঙ্খলা ফেরাতেই নতুন আইন : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের ভেতর শৃঙ্খলা ফিরিয়ে আনাই নিজের মূল কাজ বলে মন্তব্য করেছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, আগামী বছরে ওবায়দুল কাদেরের প্রধান কাজ কী হবে। জবাবে তিনি বলেন, ‘শৃঙ্খলা, শৃঙ্খলা এবং শৃঙ্খলা ফিরিয়ে আনাই আমার মূল কাজ হবে।’

সাংবাদিকরা প্রশ্ন করেন, অতীতেও তো আপনি দায়িত্বে ছিলেন, শৃঙ্খলা আনতে পেরেছিলেন কি? জবাবে মন্ত্রী বলেন, ‘না, পারিনি। এমনকি সড়কেও শৃঙ্খলা আনতে পারিনি। সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইন করা হয়েছে। কিন্তু সেটির বাস্তবায়ন করতে পারিনি। তবে খুব শিগগিরই এর বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে।’

সড়ক পরিবহন আইন বাস্তবায়নে কোনও ডেডলাইন আছে কিনা জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ‘ডেডলাইন দিয়ে কখনও কোনও আইন বাস্তবায়ন হয় না। এ নিয়ে পরিকল্পনা করা হচ্ছে।’

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa