ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম হাটহাজারীতে সম্পাদক রনির চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি, গুলির খোসা উদ্ধার ​ নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

স্কুলের সেফটি ট্যাংক থেকে নারীর মরদেহ উদ্ধার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২   ৩৭৫ বার পঠিত
স্কুলের সেফটি ট্যাংক থেকে নারীর মরদেহ উদ্ধার

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের সেফটি ট্যাংক থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এলাকাবাসী জানায়, বেশ কয়েকদিন ধরে নরেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। সে কারণে বৃহস্পতিবার স্কুলের প্রধান শিক্ষকসহ আরও কয়েকজন শিক্ষক দুর্গন্ধের উৎস খুঁজতে স্কুলের পেছন দিকে যান। এক পর্যায়ে সেফটি ট্যাংকের মুখ খুললে তারা সেখানে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে বেলা আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করেন।

অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, মরদেহের পরিচয় শনাক্ত করতে এবং হত্যার কারণ জানতে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। পরিচয় জানার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa