ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম হাটহাজারীতে সম্পাদক রনির চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি, গুলির খোসা উদ্ধার ​ নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

সংসদ নিবার্চনে নবাব সিরাজউদ্দৌলার মত অলৌকিক ঘটনা ঘটেছে

জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬   ২৩১ বার পঠিত
সংসদ নিবার্চনে নবাব সিরাজউদ্দৌলার মত অলৌকিক ঘটনা ঘটেছে

বিগত সংসদ নিবার্চনে জয়পুরহাট-১ আসন থেকে নিবার্চনে অংশ গ্রহন করে ছিলাম। যেকোন কারণে আমি বিজয়ী হতে পারিনি। নবাব সিরাজউদ্দৌলার মত আমার সাথে অলৌকিক কিছু ঘটনা ঘটেছে। আমাদের দলের নাম বহন করে কিছু মানুষ অন্য দলে কাজ করে আমাকে পরাজিত করার জন্য সহায়তা করেছে। আমাদের দেশে যে শাসন ব্যবস্থা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে সুন্দর একটি বাংলাদেশ গঠন হয়, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। কোনো হিংসা থাকবে না। আমি মাসুদ রানা প্রধান আপনাদের সুখে দুখে সব সময় পাশে থাকবো।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে কমিউনিটি সেন্টারে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জালাল উদ্দিনের সঞ্চালনায়ে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, পাঁচবিবি থানা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু,জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন,যুবনেতা হারুন রশীদ সজল, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার মনির হোসেন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশীদ সুমন,সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম বিশুসহ জেলা, উপজেলা বিএনপির নেতাকর্মি ও নির্মাণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।

‎আলোচনা সভা শেষে মরহুম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও দেশ- জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন শ্রমিক ইউনিয়নের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa