ঢাকা
৩১ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

শৈলকুপায় কবি গোলাম মোস্তফা ব্লাড ব্যাংকের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২   ২৪৪ বার পঠিত
শৈলকুপায় কবি গোলাম মোস্তফা ব্লাড ব্যাংকের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

“স্বেচ্ছায় করবো রক্তদান,হাসবে রুগি বাঁচবে প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজারে ১৪ নং দুধসর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে কবি গোলাম মোস্তফা ব্লাড ব্যাংকের ৩য় প্রতিষ্ঠা
বার্ষিকী।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১১ টাই দুধসর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন কবি গোলাম মোস্তফা ব্লাড ব্যাংক। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে কবি গোলাম মোস্তফা ব্লাড ব্যাংকের সভাপতি হাসানুজ্জামান হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং দুধসর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক শাহাবুদ্দিন শাবু। এ সময় আরো উপস্থিত ছিলেন, ভাটই অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, কবি গোলাম মোস্তফা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক পলাশ হোসেন, সিনিয়র সহ সভাপতি রাজীব, সাংবাদিক সম্রাট সহ কবি গোলাম মোস্তফা ব্লাড ব্যাংকের সদস্য ও কর্মীরা।

কবি গোলাম মোস্তফা ব্লাড ব্যাংক ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে গড়ে প্রতিদিন ৩ ব্যাগ করে রক্তদান করে আসছে। রক্তদানের পাশাপাশি গরীব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, শীত বস্ত্র বিতরণ সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম সুনামের সহিত পরিচলনা করে যাচ্ছেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa