ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে পূজা মন্ডপে সিসিকের অনুদান

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১   ৩০৮ বার পঠিত
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে পূজা মন্ডপে সিসিকের অনুদান

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সিলেট মহানগরের পূজা মন্ডপে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেলে নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগরের পূজা মন্ডপ সমূহের প্রতিনিধিদের হাতে অনুদান তুলে দেন।

সিলেট মহানগরের ৫০টি পূজা মন্ডপের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, সিসিকের হিসাবরক্ষন কর্মকর্তা আ ন ম মনছুফ, কোষাধ্যক্ষ মো. আব্দুল হামিদ, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সহ সাধারণ সম্পাদক চন্দন দাশ, সহ সাধারণ সম্পাদক মনজ দত্ত মুন্না, আইন বিষয়ক সম্পাদক বিজয় কুমার দেব এ্যাডভোকেট, সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa