ঢাকা
১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬   ১৪১ বার পঠিত
রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রুয়েট প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। রবিবার (২৬ এপ্রিল) সকাল ১১ টায় র‌্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলামের নেতৃত্বে এবং আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. ইমদাদুল হকের পরিচালনায় র‌্যালি এবং কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ. এম. রাসেল, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সহ বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মানুষের জীবনকে পেটেন্ট, ট্রেডমার্ক কিংবা কপিরাইট কীভাবে প্রভাবিত করে এবং সৃষ্টিশীল মানুষ ও বিজ্ঞানীদের কাজ কীভাবে সমাজের উন্নয়নে অবদান রাখছে এসব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিবসটি পালন করা হয়। ১৯৯৯ সালের অক্টোবর মাসে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (ডব্লিউআইপিও) জাতিসংঘের সাধারণ পরিষদে মেধাসম্পদ দিবস পালনের সিদ্ধান্ত নেয়। মেধাস্বত্ব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য ১৯৭০ সালের ২৬ এপ্রিল স্থাপিত হয় ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। যে কারণে দিবসটি পালনের জন্য ২৬ এপ্রিল নির্ধারণ করা হয়।

রুয়েটের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. ইমদাদুল হক জানান, শিক্ষক, ছাত্র এবং গবেষকদের সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রুয়েট প্রতিবছর এই দিনে নানা আয়োজন করে থাকে। মেধাস্বত্ব সংরক্ষণ বিষয়ে সচেতনতার জন্য মেধাস্বত্বের গুরুত্ব তুলে ধরা হয়। বিশ্ব মেধাস্বত্ব দিবসের সাথে সামঞ্জস্য রেখে রুয়েট এই দিবসটি পালন করে আসছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa