ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রামেক হাপাতালে মৃত্যু ৩, করোনা শনাক্তের হার ৫৫.৭৮%,

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২   ২৭৫ বার পঠিত
রামেক হাপাতালে মৃত্যু ৩, করোনা শনাক্তের হার ৫৫.৭৮%,

গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৫৫ দশমিক ৭৮ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ও রামেক হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই করোনা শনাক্ত হয়।

এদিকে এক দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে তিনজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে মারা যান তারা।

এই তিনজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে করোনায়। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। অন্য দুজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের মধ্যে একজন চাঁপাইনবাবগঞ্জ এবং একজন রাজশাহীর বাসিন্দা।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের আইসিইউ, ২৯/৩০ ওয়ার্ড এবং কেবিনে একজন করে মারা গেছেন।

এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪৩ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৫১ জন। বর্তমানে রাজশাহীর ২৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নওগাঁর ৫ জন, নাটোরের ২ জন, পাবনার ৩ জন, কুষ্টিয়ার ৩ জন, সিরাজগঞ্জের একজন, ঝিনাইদহের একজন ও মেহেরপুরের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৯ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৩ জন। করোনা ধরা পড়েনি ভর্তি একজনের। এছাড়া ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৩ জন রোগী।

এদিকে গত সোমবার রামেক হাসপাতাল ল্যাবে ১৭৭ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। তাকে করোনা ধরা পড়েছে ৯৯ জনের। একই দিনে রামেক ল্যাবে ৪৬৪ নমুনা পরীক্ষায় ২১৪ জনের করোনা ধরা পড়েছে। রাজশাহীতে করোনা শনাক্তের হার ৫৫ দশমিক ৭৮ শতাংশ। এর আগে রোববার রাজশাহীতে করোনা শনাক্তের হার ৬০ দশমিক ৪৯ শতাংশ ছিল।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa