ঢাকা
১৩ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ​ সাগরে লঘুচাপের সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু

রাণীশংকৈলে রাতের আঁধারে গোরস্থানের তিন শতাধিক আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা 

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫   ১৪৬ বার পঠিত
রাণীশংকৈলে রাতের আঁধারে গোরস্থানের তিন শতাধিক আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের সহোদর গ্রামের শাহমকদুম বসিলাগাছি কবরস্থানের প্রায় তিন শতাধিক বিভিন্ন প্রজাতির আম গাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ জানুয়ারি) এ ঘটনাটি ঘটেছে। এনিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি শুরু হয়েছে।
স্থানীয় জানায়, আমাদের এই কবরস্থানে কে বা কার  আমগাছ গুলো কেটে ফেলেছে। ভোর বেলা বাড়ি থেকে বের হয়ে এমন দৃশ্য দেখতে পাই কবরস্থানের ভিতরে।তবে যারাই এই কাজটি করে থাকুক না কেন, সুষ্ঠ তদন্ত করে আইনের আওতাই এনে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি ।
জানাগেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল জি ডি জে আই পি প্রকল্পের আওতায় ইয়া কর্পোরেশন চাঁপাইনবাবগঞ্জ নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান ২০২১-২২ সালের অর্থবছরে সহোদর কবরস্থানের জমিতে ৭.৫ একর জায়গায় জুরে এ বৃক্ষরোপণ করেন।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ মুহা আরশেদুল হক বলেন, কবরস্থানে আম গাছ কাটার বিষয়ে বরেন্দ্র অফিসের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি , বিষয় টি খুব দুঃখজনক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa