ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাজশাহী বিভাগে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৬

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১   ৩১৭ বার পঠিত
রাজশাহী বিভাগে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৬

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। রোববার বিভাগের বগুড়ায় তার মৃত্যু হয়।
সোমবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৯৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ ২৫০ জনের মৃত্যু হলো বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে।

এর বাইরে চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৬ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৭ জন এবং পাবনায় ১১ জনের মৃত্যু হয়েছে।

রোববার বিভাগে নতুন ছয়জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন সুস্থ হয়েছেন ১৫ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৫৮৬ জন। এদের মধ্যে ২৩ হাজার ৯৩২ জন সুস্থ হয়েছেন।

বিভাগজুড়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯৮২ জন কোভিড-১৯ রোগী।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa