ঢাকা
১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাজশাহীর জামায়াত নেতার বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ, ছাত্রদলের বিক্ষোভ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১৬ মে ২০২৬   ১২৭ বার পঠিত
রাজশাহীর জামায়াত নেতার বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ, ছাত্রদলের বিক্ষোভ

রাজশাহীতে এক জামায়াত নেতার বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবারের (১৩ মে) এই ঘটনায় শুক্রবার (১৫ মে) রাতে আসামিকে গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

নিহত ঋতু খাতুন ওরফে রিয়া (২২) মহানগরীর ধরমপুর এলাকার মিজানুর রহমান মিজানের স্ত্রী। গত বুধবার (১৩ মে) সকালে রিয়ার স্বজনরা খবর পান, শ্বশুরবাড়িতে তার মৃত্যু হয়েছে।

স্বজনদের অভিযোগ করেন, রিয়াকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। পরে পুলিশ মরদেহ নিয়ে গিয়ে ময়নাতদন্তের ব্যবস্থা করে। এ নিয়ে রিয়ার মা শিলা খাতুন থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় মিজানুর রহমান মিজানসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।

বাদীর অভিযোগ, মিজানুর রহমান পরকীয়া করতেন। এছাড়া যৌতুকের জন্যও রিয়াকে নির্যাতন করতেন।

এদিকে গৃহবধূ রিয়া হত্যা মামলার আসামিকে গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।

শুক্রবার (১৫ মে) রাতে রাজশাহী মহানগর ছাত্রদল নগরের সাহেববাজার জিরোপয়েন্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করে তারা। মনিচত্বর হয়ে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

ছাত্রদলের নেতাকর্মীরা দাবি করেন, অভিযুক্ত মিজানুর রহমান নগরের ২৮ নম্বর ওয়ার্ড (পূর্ব) জামায়াতের সাংগঠনিক সম্পাদক। রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করছে না।

মিছিল শেষে সমাবেশে মহানগর ছাত্রদলের সদস্য সচিব ইমদাদুল হক লিমন বলেন, ‘জামায়াত-শিবিরের সন্ত্রাসী মিজান আমাদের বোন রিয়াকে হত্যা করেছে। জামায়াত-শিবির যদি বাংলাদেশে ক্ষমতায় আসে, তাহলে দেখবেন আমাদের মা-বোনকে বাড়িঘর থেকে টেনে নিয়ে যাবে। একাত্তরের মতো নির্যাতন দেখবেন। আজ রিয়া হত্যার শিকার হয়েছে। সবাই নিশ্চুপ।’

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবিরকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

অপরদিকে ছাত্রদল আসামিকে জামায়াতের নেতা দাবি করলেও তার ব্যাপারে কিছু জানেন না বলে দাবি করেছেন দলটির রাজশাহী মহানগরের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল। তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। মিজানুর নামে আমাদের দলে কেউ নেই। ছাত্রদল কেন বিক্ষোভ করেছে তারাই বলতে পারবে।’

তবে একটি ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত মিজানুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার চলাকালে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগান দিচ্ছেন। অপর একটি ভিডিওতে নগরের ২৮ নম্বর ওয়ার্ড (পূর্ব) জামায়াতে ইসলামীর কমিটি ঘোষণা করা হয়। ওই বৈঠকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মিজানুর রহমান মিজানের নাম ঘোষণা করা হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa