ঢাকা
১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাজশাহীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৬

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০   ৫৩২ বার পঠিত
রাজশাহীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৬

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। শনিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে গোদাগাড়ীর কাদিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন, নগরীর দেবিশিংপাড়া এলাকার মোশাবেব আলী ওরফে আক্কাস (৪০), হাসনারা (৩৫), ৯ মাসের শিশু আদিব আল হাসান, মুনসেরা (৮), চাঁপাইনবাবগঞ্জে আশিয়া (৩০) এবং প্রাইভেটকার চালক মাহবুবুর রহমান (৩৫)।

 

 

ওসি খাইরুল ইসলাম জানান, শনিবার দুপুরে প্রাইভেটকারটি রাজশাহী থেকে গোদাগাড়ীর একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। কাদিপুর এলাকায় আসার পর প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-খ ১১-৩২৬০) নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যান। গুরুতর আহত এক শিশুসহ ৫ জনকে রামেক হাসপাতালে পাঠানো হলে আরও তিন জন মারা যান। লাশ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa