ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাজশাহীতে উত্তরা মোটর্স লিমিটেডের আয়োজনে সুজুকি উইন্টার ফেয়ার উদ্বোধন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২   ২৭৮ বার পঠিত
রাজশাহীতে উত্তরা মোটর্স লিমিটেডের আয়োজনে সুজুকি উইন্টার ফেয়ার উদ্বোধন

রাজশাহীতে উত্তরা মোটর্স লিমিটেডের আয়োজনে ‘সুজুকি উইন্টার ফেয়ার’ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নগরভবনের গ্রিন প্লাজায় (২৫-২৭ জানুয়ারি) তিন দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নংওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, বিশেষ অতিথি ছিলেন দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মোঃ লিয়াকত আলী, দৈনিক সোনারদেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত। পরে সম্মানিত অতিথিবৃন্দ মেলায় প্রদর্শিত গাড়ী পরিদর্শন করেন। প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত এ মেলার সকলের জন্য উন্মুক্ত থাকবে।

এ সময় উত্তরা মোটর্স লিমিটেডের চীফ অপারেটিং অফিসার মি. চিরঞ্জীব রায়, রাজশাহীর শাখা ব্যবস্থাপক মোঃ তাজুল ইসলাম, সহকারী শাখা ব্যবস্থাপক (বিক্রয়) মিজানুর রহমান, জোনাল ইঞ্জিনিয়ার ইয়াসির আরাফাত, নির্বাহী বিক্রয় (সুজুকি কার) মশিউর রহমান, হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আশরাফ চৌধুরী ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa