ঢাকা
১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রংপুর ডাকঘরে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় চার কর্মকর্তা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০   ৬০৫ বার পঠিত
রংপুর ডাকঘরে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় চার কর্মকর্তা প্রত্যাহার

প্রধান ডাকঘরে সাংবাদিকদেরকে লাঞ্ছিত ও মারধরের ঘটনায় ডাকঘরের চার কর্মকর্তা-কর্মচারীকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাংবাদিকরা।

মঙ্গলবার দুপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ডাকঘরের কর্মচারীরা জৈষ্ঠ্য সাংবাদিকসহ পাঁচ সাংবাদিককে লাঞ্ছিত ও মারধর করে। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে রংপুরে কর্মরত বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা কাচারী বাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

প্রতিবাদ সমাবেশে প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি,  টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন (টিসিএ), সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও মাহিগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

এসময় তারা অভিযোগ করেন, একুশে টেলিভিশনের রংপুর প্রতিনিধি ও সংবাদের জেলা বার্তা প্রতিবেদক লিয়াকত আলী বাদলসহ পাঁচ সাংবাদিক প্রধান ডাকঘরে গেলে পোস্ট মাস্টারসহ ডাকঘরের কর্মকর্তা-কর্মচারীরা তাদের লাঞ্ছিত করেন।

এদিকে সাংবাদিকদের লাঞ্ছিত ও মারধরের ঘটনার সংবাদ জানতে পেরে ঘটনাস্থলে দ্রুত আসেন ডাকঘরের বিভাগীয় জেনারেল পোস্ট মাস্টার প্রদীপ কুমার। এসময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

পরে ঘটনার সঙ্গে জড়িত সহকারী পোস্টাল মাস্টার শাহানাজ বেগম, পোস্টাল অপারেটর সৈয়দা আফরোজ পলি, ইডি কর্মকর্তা সাহেব আলী ও গাড়িচালক ফরহাদ রেজাকে প্রধান ডাকঘর থেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন জেনারেল পোস্ট মাস্টার প্রদীপ কুমার।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa