ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

যশোর কালেক্টরেট ভবনের কেবল চুরির সময় যুবক হাতেনাতে আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫   ১২৪ বার পঠিত
যশোর কালেক্টরেট ভবনের কেবল চুরির সময় যুবক হাতেনাতে আটক

যশোর কালেক্টরেট ভবন থেকে ইন্টারনেট, ডিস সংযোগসহ বিভিন্ন কেবল (তার) চুরি করার সময় বিপ্লব ওরফে মিটন (৩০) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে ওই ভবনের স্টাফরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়। আটক মিটন খুলনার ৫ নম্বর ঘাট এলাকার নুরু বাবুর্চির ছেলে। বর্তমানে যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার কালুর বাড়ির ভাড়াটিয়া।

কালেক্টরেট ভবনের নাজির রফিকুল ইসলাম জানিয়েছেন, ভবন থেকে প্রায় সময় ইন্টারনেট, টেলিফোন, ডিস সংযোগসহ বিভিন্ন ধরনের তার চুরি হয়। কিন্তু কাউকে আটক করা যায় না। মাসখানেক আগে ত্রাণ ও দুর্যোগ ভবনের প্রায় ৪০ হাজার টাকা মূল্যের তার চুরি হয়ে যায়। বৃহস্পতিবার সকালে ওই যুবক কালেক্টরেট ভবনের দোতলা থেকে তার চুরি করে নিচে নামার সময় স্টাফরা তাকে আটক করে। সে সময় সে চুরি করেনি বলে জানায়। পরে উত্তমমাধ্যম দেওয়ার পর সে স্বীকার করে।

ঘটনা শুনে তার স্ত্রী সায়রা বেগম তিন সন্তান নিয়ে সেখানে যান এবং ক্ষমা চান।

নাজির রফিকুল ইসলাম বলেছেন, তাকে পুলিশে সোর্পদ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa