ঢাকা
১৩ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ​ সাগরে লঘুচাপের সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু

মৌলভীবাজার পৌর-নির্বাচনে মেয়র পদে সাইফুর রহমান বাবুল’র প্রার্থীতা প্রত্যাহার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১১ জানুয়ারি ২০২১   ৩০৫ বার পঠিত
মৌলভীবাজার পৌর-নির্বাচনে মেয়র পদে সাইফুর রহমান বাবুল’র প্রার্থীতা প্রত্যাহার

তৃতীয় ধাপে অনুষ্ঠিত পৌর নির্বাচনে মৌলভীবাজারে মেয়র পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সদস্য সাইফুর রহমান বাবুল অবশেষে দলীয় মেয়র প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।

রবিবার (১০ জানুয়ারি) বিকেলের দিকে দলীয় নেতাদের সাথে নিয়ে জেলা প্রশাসনের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মেয়র পদে নিজের প্রার্থীতা প্রত্যাহার চেয়ে আবেদন করেন তিনি।

এদিকে মেয়র পদে সতন্ত্র প্রার্থী হিসেবে সাইফুর রহমান বাবুল নির্বাচন থেকে সরে যাওয়ার কারনে এখন নির্বাচনে লড়াই হবে মূলত আওয়ামীলীগ বনাম বিএনপি এই দুই প্রার্থীর মধ্যেই। রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলের দিকে মেয়র পদে নির্বাচন থেকে নিজের প্রার্থীতা প্রত্যাহারের জন্য আবেদন করেন সাইফুর রহমান বাবুল।

তিনি জানান, এর আগে শনিবার সাধারণ কাউন্সিলর পদে ৮ নং ওয়ার্ডে নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করেন সৈয়দ মমসাদ আহমদ।

গত ৩১ ডিসেম্বর মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামীলীগ মনোনিত বর্তমান মেয়র আলহাজ্ব মো. ফজলুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামীলীগের সদস্য সাইফুর রহমান বাবুল ও বিএনপি মনোনিত প্রার্থী মো. অলিউর রহমানসহ ৩ জন প্রার্থী মেয়র পদে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন।

আজ সোববার ১১ জানুয়ারি প্রতীক বরাদ্ধ শেষে শুরু হবে প্রার্থীদের নির্বাচনী ভোটের লড়াই, আর ব্যালেটের মাধ্যমে ভোট গ্রহণ হবে চলতি মাসের ৩০ জানুয়ারি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa