ঢাকা
১৩ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ​ সাগরে লঘুচাপের সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু

মৌলভীবাজারে ২০২০ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৪: আহত ৫৫

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৭ জানুয়ারি ২০২১   ২৯০ বার পঠিত
মৌলভীবাজারে ২০২০ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৪: আহত ৫৫

২০২০ সালে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজার জেলায় ৪৩ টি সড়ক দুর্ঘটনায় ৪৪ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। নিসচা’র প্রতিবেদনে ২০১৯ সালের থেকে ২০২০ সালে মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা অর্ধেকের নীচে নেমে এসেছে বলে উল্লেখ করা হয়। নিসচা মৌলভীবাজার জেলা সভাপতি খিজির মুহাম্মদ জুলফিকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দেশের জাতীয় দৈনিক পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন পত্রিকার রিপোর্টের ভিত্তিতে নিসচা প্রতি বছরের ন্যায় এ বছরও দূর্ঘটনার প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে সড়কে সুষ্ঠ ব্যবস্থাপনা ও মনিটরিং এর অভাব, চালকদের মধ্যে প্রতিযোগিতা ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রবণতা, লাইসেন্স ছাড়া চালক নিয়োগ, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব, ট্রাফিক আইন ভঙ্গ করে ওভারটেকিং করা, বিরতি ছাড়াই দীর্ঘসময় ধরে গাড়ি চালানো, সড়ক-মহাসড়কের মোটরসাইকেল ও তিন চাকার গাড়ি বৃদ্ধি, মহাসড়ককে নির্মাণ ত্রুটি ও রাস্তার পাশে হাট-বাজার ও দোকানপাট বসানো।

এছাড়াও অশিক্ষিত ও অদক্ষ চালক, রাজনৈতিক সদিচ্ছার অভাব, সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন না হওয়া মূল কারণ বলে প্রতিবেদনে চিহ্নিত করা হয়। এছাড়া দুর্ঘটনার জন্য দায়ী যানবাহনগুলো হচ্ছে বাস-ট্রাক, মোটরসাইকেল, কাভার্ডভ্যান, কার, সিএনজি, রিকশা ও সাইকেল উল্লেখযোগ্য।

উল্লেখ্য ৬ জানুয়ারি ঢাকায় জাতীয় প্রেসক্লাবে নিসচা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২০২০ সালের সারাদেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরেণ। এ সময় তিনি জানান ২০২০ সালে সারাদেশে ৪০৯২ টি সড়ক দুর্ঘটনায় ৪৯৬৯ জন নিহত ও ৫০৮৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২৬৬ জন চালক রয়েছেন।

এছাড়া সারাদেশে ২০২০ সালের রেলপথে ১০৮ টি দুর্ঘটনা ১২৯ জন নিহত ৩১ জন আহত, নৌপথে ৭০ টি দুর্ঘটনায় ২১২ জন নিহত ও ১০০ জন আহত নিখোঁজ রয়েছেন তবে আকাশপথে কোন দুর্ঘটনা ঘটেনি বলে তিনি প্রতিবেদনে উল্লেখ করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa