ঢাকা
১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

মৌলভীবাজারের ফখরুর হত্যা মামলার প্রধান আসামী নবীগঞ্জে গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫   ২১৪ বার পঠিত
মৌলভীবাজারের ফখরুর হত্যা মামলার প্রধান আসামী নবীগঞ্জে গ্রেফতার

মৌলভীবাজার জেলার সদর উপজেলার আগিউন এলাকার ফখরুর ইসলাম হত্যা মামলার প্রধান আসামী রায়হান মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাত ২টার দিকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার খনকিনিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া রায়হান (২০) মৌলভীবাজার জেলার সদর থানার আগিউন গ্রামের গোলাপ মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, আগিউন গ্রামের দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। গতবছরের ১৩ অক্টোবর বিকেল ৪টার দিকে ফখরুর ইসলামের ভাই মো. টিটু মিয়া পায়ে হেঁটে রায়হান মিয়ার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা চালায়।

এ সময় টিটু মিয়ার চিৎকার শোনে তার ভাই ফখরুর ইসলাম দৌঁড়ে এগিয়ে আসলে তার উপরও হামলা চালানো হয়। গুরুতর আহতাবস্থায় ফখরুর ইসলামকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ফখরুর ইসলামের ভাই কাজী মো. টিটু মিয়া বাদী হয়ে মৌলভীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পর থেকে মামলার প্রধান আসামী রায়হান মিয়া পলাতক ছিল।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa