ঢাকা
১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হত্যা,আটক – ৪

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫   ১৭৯ বার পঠিত
মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হত্যা,আটক – ৪

মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে মধু মিয়া নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মধু মিয়া (৩৯) রাজকান্দি বড়খোলা এলাকার দুরুদ মিয়ার ছেলে।

সোমবার রাতে আলীনগর ইউনিয়নের কামারছড়া চা বাগানের অফিসের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কামারছড়া অফিসের সামনে মধু মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয় একই এলাকার দিলিপ কৈরী ও রিপন কৈরীর। কথা কাটাকাটির এক পর্যায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে মধু মিয়া ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকঞ্জী জানান, এ ঘটনায় দিলিপ কৈরী, রিপন কৈরী, রগুনাথ রবিদাস ও সন্তোষ রবিদাসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তিনি জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa