ঢাকা
৩১ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

মোরেলগঞ্জে ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অর্থদন্ড

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২   ২৪২ বার পঠিত
মোরেলগঞ্জে ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অর্থদন্ড

বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার কাঠালতলা এলাকার ইটভাটায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করেছে।

বৃহস্পতিবার বিকাল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত এ অভিযান চলে। এসময় লাইসেন্স নবায়ন না থাকা ও অননুমোদিত স্থান হতে মাটি কেটে ইট প্রস্তুত করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী মেসার্স এমবিআই ব্রিকসকে ৫০ হাজার টাকা এবং মেসার্স আবরার ব্রিকস ফিল্ডকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুর রহমান, ১৫ নং মোরেলগঞ্জ ইউপি চেয়ারম্যান হুমায়ূন মোল্লা। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa