ঢাকা
৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

মোংলায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষ যুবক নিহত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২   ২৭২ বার পঠিত
মোংলায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষ যুবক নিহত

বাগেরহাটের মোংলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিড়ি দেন রাজন (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে মোংলা-খুলনা মহাসড়কের দিগরাজ এলাকায় নৌবাহিনীর ঘাঁটির সামনে এই দূর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলে থাকা আরোহী রাসেল (৩০) আহত হয়। আহত রাসেলকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত রাজন খুলনার সোনাডাঙ্গার করিমনগর এলাকার আঃ রবের ছেলে। আহত রাসেল একই এলাকার মোঃ বুলবুলের ছেলে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, দূর্ঘটনায় রাজন নামের মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এবং মোটরসাইকেল আরোহী রাসেল আহত হয়েছেন। আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। আহতকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।বাসটি আটক ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। বাসের চালকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa