ঢাকা
০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

মেয়াদোত্তীর্ন ঔষধ সংরক্ষনে ক্লিনিককে এক লক্ষ টাকা জরিমানা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৬ মার্চ ২০২২   ৩২০ বার পঠিত
মেয়াদোত্তীর্ন ঔষধ সংরক্ষনে ক্লিনিককে এক লক্ষ টাকা জরিমানা

বাগেরহাটের ফকিরহাটে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, লাইসেন্স নবায়ন না থাকা, ধারন ক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তিসহ বিভিন্ন অপরাধে আহম্মদ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিককে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৬ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের সহকারি কমিশনার রুবাইয়া বিনতে কাশিম ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই জরিমানার আদেশ প্রদান করেন। সেই সাথে ক্লিনিকটিকে একমাসের মধ্যে লাইসেন্স নবায়নসহ সব ধরণের সংকট পূরণের নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের এই বিচারক।
ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারি কমিশনার রুবাইয়া বিনতে কাশিম বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। সেই অংশ হিসেবে ফকিরহাট উপজেলা সদরের আহম্মদ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। এসময়, ক্লিনিকটিতে সার্জিক্যাল যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার যথাযথ ব্যবস্থা না থাকা, লাইসেন্সের মেয়াদ না থাকা, আসনসীমার অতিরিক্ত রোগী রাখার ব্যবস্থা এবং নিয়মিত মেডিকেল অফিসার না থাকা, রেফ্রিজারেটরে মেয়াদোত্তীর্ণ বেশ কিছু ঔষধ সংরক্ষণের মত গুরুত্বর অসংগতি পাওয়া যায়। অবহেলা, দায়িত্বহীনতা ও অসতর্কতা দ্বারা সেবাগ্রহীতাদের স্বাস্থ্য বা জীবনহানী ঘটানোর আশঙ্কা প্রতিরোধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় মালিকের পক্ষে ম্যানেজার ক্লিনিকের শেখ আকরাম হোসেনকে এক লক্ষ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, রেফ্রিজারেটরে সংরক্ষণ করা মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়েছে। এক মাসের সময় মধ্যে লাইসেন্স নবায়নসহ ক্লিনিকের সকল ত্রুটি সমাধান করতে বলা হয়েছে। একমাস পরে আবারও ওই ক্লিনিক পরিদর্শণ করা হবে। সবকিছু স্বাভাবিক না থাকলে আবারও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa