ঢাকা
০৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩

মেয়ের জন্মদিনে ছবি শেয়ার করে আবেগে ভাসলেন পরী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৫ মে ২০২৬   ১০৫ বার পঠিত
মেয়ের জন্মদিনে ছবি শেয়ার করে আবেগে ভাসলেন পরী

ঢালিউড অভিনেত্রী পরীমণি মেয়ের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও আবেগঘন বার্তা শেয়ার করেছেন। দত্তক কন্যা প্রিয়মকে নিয়ে আয়োজিত ছোট পরিসরের উদ্‌যাপনের মুহূর্তগুলো তুলে ধরেন তিনি।
নিজের ভেরিফাইড ফেসবুকে পরী লেখেন, ‘আমার মা।

আমার ছোট্ট রঙ্গিন প্রজাপতি। আমার বাচ্চা, আম্মু তোমাকে অনেক ভালোবাসি। হ্যাপি বার্থডে আমার পুতুল।’ দত্তক কন্যাকে ঘিরে পরীর এই আয়োজন তার ভক্তদের। পরীমণি কাজের ফাঁকে সন্তানদের সঙ্গে সময় কাটান। ছেলে পূণ্য ও দত্তক কন্যা প্রিয়মকে নিয়ে তার বর্তমান সংসার। অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে একাই দেখাশোনা করছেন তিনি।

মেয়ের জন্মদিনে প্রিয়মকে নিয়ে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন পরীমণি। ছবির সঙ্গে দেওয়া বার্তায় তিনি মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে জন্মদিনের শুভেচ্ছা জানান।
প্রকাশিত ছবিতে দেখা যায়, নীল ও সাদা বেলুন দিয়ে সাজানো একটি ব্যাকড্রপের সামনে মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। সামনে একটি থিম কেকও রাখা ছিল।

ছবি প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা প্রিয়মকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং পরীর মাতৃত্বকে প্রশংসা করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa