
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম সানতু, বিপিএম(বার) মহোদয়ের কঠোর নির্দেশনায় জোরারগঞ্জ থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে আরও একটি বড় সাফল্য অর্জন করেছে।
শনিবার (০৮.১১.২০২৫) মধ্যরাতে চালানো এক বিশেষ অভিযানে ১৬০ (একশত ষাট) লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গোয়েন্দা তথ্যে মিলল ১৬০ লিটার মাদকজোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব এম. আবদুল হালিম-এর নেতৃত্বে সাব-ইন্সপেক্টর (এসআই) লিটন চন্দ্র নাথ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলেন।
গোপন সূত্রে খবর পেয়ে তারা দ্রুত ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফেবু পেট্রোল পাম্পের পূর্ব দিকে রাস্তার ওপর অবস্থান নেন। সেখানে তারা সন্দেহভাজন দুজনকে আটক করেন। তল্লাশির পর তাদের হেফাজত থেকে ২টি বাঁশের ভারে রাখা ১৬০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার ও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদকের কারবার চালাচ্ছিল।জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব এম. আবদুল হালিম জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের যথাযথ আইনি প্রক্রিয়ার জন্য আদালতে সোপর্দ করা হবে।”এই সফল অভিযানে স্থানীয় মহলে জোরারগঞ্জ থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
