ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মহেশপুরে ৮লাখ টাকা ও ১২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫   ২১২ বার পঠিত
মহেশপুরে ৮লাখ টাকা ও ১২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের মাদকবিরোধী সাড়াশি অভিযানের অংশ হিসেবে একটি বিশেষ দল ইয়াবা ব্যবসায়ী দেলোয়ারের বাড়িতে সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধার করেছে। অভিযানে দেলোয়ারের স্ত্রী সহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৮ লাখ টাকা জব্দ করা হয়েছে।

মহেশপুর থানা পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নির্দিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দেলোয়ারের বাড়িতে তল্লাশি করে বিশেষ ভাবে লুকিয়ে রাখা ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa