ঢাকা
০৯ আগস্ট ২০২৬
দেশজুড়ে
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন মহাস্থানগড়ে নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ, আপিলের অনুমতি পেল সরকার কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সীমান্ত পাহাড়ায় কোস্ট গার্ডের বড় সাফল্য: টেকনাফে ৮০ হাজার ইয়াবা বাজেয়াপ্ত মাধবপুরে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ মানবিক বার্তা দেখে হাসপাতালে ফখরুল ইসলাম খান সিআইপি ছাগলনাইয়ায় চিহ্নিত ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার

ব্রিটিশ তরুণীকে ধর্ষণের দায়ে বাংলাদেশি যুবকের ৬ বছরের কারাদন্ড

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৭ জানুয়ারি ২০২১   ৩৪১ বার পঠিত
ব্রিটিশ তরুণীকে ধর্ষণের দায়ে বাংলাদেশি যুবকের ৬ বছরের কারাদন্ড

যুক্তরাজ্যের পোর্টসমাউথে এক ব্রিটিশ তরুণীকে (১৯) ধর্ষণের দায়ে মুহিব উদ্দিন (৩১) নামে এক বাংলাদেশি যুবককে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

পোর্টসমাউথের একটি কাবাব রেস্তোরাঁয় কাজ করা বাংলাদেশি ওই যুবক ২০২০ সালের ২৯ আগস্ট শনিবার স্থানীয় সময় রাত ১০ টার দিকে ক্লারেনডেন রোডে ওই তরুণীকে ধর্ষণ করেন। ওই তরুণী মুহিব উদ্দিন কে চিনতেন না। খবর হ্যামশায়ার.পুলিশ.ইউকে ।

হ্যাম্পশায়ার পুলিশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, নিউ কমেন রোড এর বাসিন্দা মুহিন উদ্দিন কে দীর্ঘ ও জটিল অনুসন্ধান পূর্বক অভিযুক্ত করে পোর্টসমাউথ ক্রাউন কোর্টে হাজির করার পর সে দোষ স্বীকার করে নেয় গত নভেম্বরের ১০ তারিখে l মামলাটি রায়ের জন্য অপেক্ষমান থাকে প্রায় ২ মাস l

গত ১৩ জানুয়ারি পোর্টসমাউথ আদালতের বিচারক রেবেকা অস্টিন এ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেন। সাজা ঘোষণার দিন ভুক্তভোগী ওই তরুণী আদালতে উপস্থিত ছিলেন। আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, রেষ্টুরেন্ট কর্মী মুহিব পরিকল্পিতভাবে ঐ তরুণীকে ধর্ষণ করেছেন । আদালত সিসিটিভির ফুটেজ দেখে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হন। আদালত জানিয়েছেন, মুহিবকে ৬ বছরের জেল এবং ব্রিটেনে আজীবনের জন্য ‘যৌন অপরাধী’ হিসেবে চিহ্নিত ও লিপিবদ্ধ করা হবে l

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa