ঢাকা
১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাজিপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫   ১৮৯ বার পঠিত
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাজিপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও এলাকার হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করেছে কাজিপুর উপজেলা বিএনপি ।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে আলমপুর বাজারে উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এই দোয়া মাহফিল ও কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিল শেষে পৌরসভার হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি ও দলীয় মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজা। এ সময়

সেলিম রেজা বলেন,” বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন এই শীতে শীর্তাত মানুষের পাশে দাঁড়াতে হবে। বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার বিএনপির শীতবস্ত্র বিতরণ কর্মসুচীতেও পুলিশ ও ছাত্রলীগ দিয়ে বাঁধা দিয়েছে। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য। খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে আবার বাংলাদেশের উন্নয়নের কাজ করতে পাবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আব্দুস সালাম।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রতন, উপজেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হাসান রিপন, সাবেক সভাপতি আল আমিন। এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা, কাজিপুর পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক হায়দার আলী বাবু, সদস্য সচিব হাসান আলী সহ উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa