
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে যশোরের শার্শার কাশিপুরে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে হাজারো মানুষ। বৃহস্পতিবার প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।
দিবসটির শুরুতে উপজেলা প্রশাসন, বিজিবি এবং বীরশ্রেষ্ঠের পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। সকাল ৯টায় যশোর ৪৯ বিজিবির একটি চৌকস দল বীরশ্রেষ্ঠকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ, বিজিবির এডি সোহেল আল মুজাহিদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
