ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিস্থলে শ্রদ্ধার্ঘ্য অর্পণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫   ২২৬ বার পঠিত
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিস্থলে শ্রদ্ধার্ঘ্য অর্পণ

মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বাংলাদেশের সূর্য্য সন্তান শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধীস্থলে পুস্পার্ঘ অর্পণ, গার্ড অব অনার ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

বিজয় দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, বীরশ্রেষ্ঠের পরিবার, উপজেলা বিএনপি ও বিজিবির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়েছে। পরে একে একে রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথকভাবে ফুলের শ্রদ্ধা জানায়।

মঙ্গলবার সকাল ৯টায় বিজিবির পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হবে।

এসময় উপস্থিত ছিলেন,কেন্দীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও ধানের শীষের মনোনিত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ,সরকারী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুল ইসলাম খান, যশোর ৪৯বিজিবির উপ অধিনায়ক মেজর নুর উদ্দিন আহম্মেদ,নাভারণ সার্কেলের সহকারি পুলিশ সুপার আরিফ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, বীরশ্রেষ্ঠের দৌহিত্র মিরাজুল ইসলাম সায়মন, শার্শা থানা পুলিশের (ওসি) মারুফ হোসেন, হাইওয়ে থানার (ওসি) মোঃ মহসিন , কাশিপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার শওকত আলীসহ আরও অনেকে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa