ঢাকা
০২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই ট্রাকের সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে

কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০২ আগস্ট ২০২৬   ১৯ বার পঠিত
কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার

রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে শিপন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) সকালে আল-আমিন মসজিদ রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ফারজানা আক্তার (২১) ও তার মা ফিরোজা বেগম (৩৪)।

পুলিশ ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, সকালে পারিবারিক কলহের একপর্যায়ে শিপন ধারালো অস্ত্র দিয়ে ফারজানা ও ফিরোজাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, অভিযুক্ত শিপন পুলিশ হেফাজতে রয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

নিহত ফারজানার বাবা ফারুক হোসেন জানান, সকালে ফোনে খবর পেয়ে বাসায় এসে তিনি মেয়ে ফারজানাকে রক্তাক্ত অবস্থায় মৃত এবং স্ত্রী ফিরোজা বেগমকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে ফিরোজাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতদের গ্রামের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বটগাঁও এলাকায়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa