ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

বাবা হচ্ছে সংগীতশিল্পী জাস্টিন বিবার!

বিনোদন ডেস্ক
বুধবার, ২৯ জানুয়ারি ২০২০   ২৬৬ বার পঠিত
বাবা হচ্ছে  সংগীতশিল্পী জাস্টিন বিবার!

কানাডিয়ান তারকা সংগীতশিল্পী জাস্টিন বিবার ও মার্কিন মডেল হেইলি ব্যাল্ডউইন ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসের ম্যারেজ রেজিস্ট্রার অফিসে কাউকে না জানিয়ে চুপিসারে বিয়ে করেন। গত বছরের অক্টোবরে দক্ষিণ ক্যারোলিনার সামারসেট চ্যাপেলে পরিবার ও বন্ধুদের নিয়ে দ্বিতীয় বিয়ের পর্ব সারেন এই জুটি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই স্ত্রীর সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেন বিবার। সম্প্রতি ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে বেশ কিছু শিশুর ছবি পোস্ট করেছেন বিবার। ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ইয়ামি। শেষ ছবির ক্যাপশনে লিখেছেন, ‘বেবি ফেভার’। এরপর থেকেই গুঞ্জন শুরু হয়েছে, বাবা হতে চলেছেন বিবার।

 

তবে মা হওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন হেইলি ব্যাল্ডউইন। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ইন্টারনেট খুবই মজার একটি জায়গা। না, আমি অন্তঃসত্ত্বা নই। আমি শুধু খাবার খেতে ভালোবাসি।
এবারই প্রথম নয়, এর আগেও একবার বিবারের বাবা হওয়ার গুজব ছড়িয়েছিলো। তখনও বিবার তার স্ত্রী হেইলি ব্যাল্ডউইনের একটি ছবি পোস্ট করেছিলেন। ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় উন্মুক্ত পেটে হাত দিয়ে আছেন হেইলি ব্যাল্ডউইন। পাশে তার সেবায় ব্যস্ত আছেন দুজন চিকিৎসক। ছবিটি প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায়।

 

 

অনেকেই ভেবে নিয়েছিলেন হেইলি সত্যিই সন্তান সম্ভবা। পরবর্তীতে হেইলি সেই পোস্টের বিপরীতে লেখেন, হাস্যকর, মজা শেষ হয়েছে? হেইলির এই কমেন্টের পর কারও বুঝতে বাকি ছিল না যে, এটা নিছক মজা ছিল। জাস্টিন বিবার সবাইকে বোকা বানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa