ঢাকা
০৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
হামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৮৫ জন মরণফাঁদ সুনামগঞ্জ সড়ক: মাঝরাস্তায় খুঁটি, দেড় বছরে শতাধিক দুর্ঘটনা ‘সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রায় পুলিশের বাধা’ নদীদূষণ রোধে কঠোর প্রধানমন্ত্রী: সমন্বিত উদ্যোগের তাগিদ দেশ ছাড়ার পর হাসিনা পরিবারের সদস্যরা এখন কোথায়? “বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস

বাবলা হত্যার মূল নায়ক র‍্যাবের হাতে আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫   ৫৫০ বার পঠিত
বাবলা হত্যার মূল নায়ক র‍্যাবের হাতে আটক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় প্রকাশ্যে গুলি করে সরোয়ার হোসেন বাবলা হত্যা ও অটোরিকশা চালক মো. ইদ্রিসকে গুলির ঘটনায় মূলহোতা ইশতিয়াক চৌধুরী অভিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-৭ এর একটি বিশেষ টিম বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত থেকে শুক্রবার (৭ নভেম্বর) সকাল পর্যন্ত চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফ্ফর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, “বৃহস্পতিবার রাত থেকে টানা অভিযানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল পরিকল্পনাকারী ইশতিয়াক চৌধুরী অভিসহ মোট ছয়জনকে আমরা আটক করেছি। তাদের কাছ থেকে অস্ত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ আলামতও উদ্ধার করা হয়েছে।”

র‌্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, আজ শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।উল্লেখ্য, গত বুধবার (৫ নভেম্বর) বিকেলে বায়েজিদের চালিতাতলী এলাকায় চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ নির্বাচনী প্রচারণা চালানোর সময় সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি চালায়। এতে এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন এবং চট্টগ্রামের আলোচিত ১৮ মামলার আসামি সরোয়ার হোসেন বাবলা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে র‌্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে একাধিক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তদন্তে উঠে আসে ইশতিয়াক চৌধুরী অভির নেতৃত্বে সংঘবদ্ধ একটি গ্রুপ এই হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে সরাসরি যুক্ত ছিল।র‌্যাব জানায়, বাবলা হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক প্রভাব ও এলাকায় আধিপত্য বিস্তার ছিল মূল উদ্দেশ্য। আটক আসামিদের বিরুদ্ধে বায়েজিদ থানায় একাধিক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa