ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম হাটহাজারীতে সম্পাদক রনির চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি, গুলির খোসা উদ্ধার ​ নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

বাগেরহাটে বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে গুলি করে হত্যা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬   ১৩৬ বার পঠিত
বাগেরহাটে বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে গুলি করে হত্যা

বাগেরহাটের চিতলমারী উপজেলাযর শিবপুর গ্রামের আমির হামজা (২৩) নামের এক শিক্ষার্থীকে সন্ত্রাসীরা বাড়ির মধ্যে ঢুকে গুলি করে হত্যা করেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করেছে।

নিহত আমির হামজা খুলনার সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র ছিলেন এবং পপুলার ডায়গনস্টিক সেন্টারে চাকুরী করতেন।

পুলিশ জানায়, বিকেল চারটার দিকে তিনি বাড়ির উঠানে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন। তখন ৬জন হেলমেট পরিহিত যুবক তিনটি মোটরসাইকেলে এসে পুলিশ পরিচয় দিয়ে ধাওয়া দেয়। আমির হামজা দৌড়ে পালানোর চেষ্টা করলেও খালের পাড়ে পড়ে গিয়ে সন্ত্রাসীরা তার মাথায় গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে এবং পালিয়ে যায়।

বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জেলা পুলিশ, সিআইডি, পিবিআই ও গোয়েন্দা পুলিশ সন্ত্রাসীদের শনাক্তে কাজ শুরু করেছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa