ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালিত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬   ১৪৪ বার পঠিত
বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালিত

বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার (১লা বৈশাখ)সকালে বাগেরহাট জেলা স্টেডিয়ামে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানের মাধ্যমে বাগেরহাটে বর্ষবরণের কার্যক্রম শুরু হয়। গান শেষে স্টেডিয়ামের সামনে থেকে জেলা প্রশাসনের আয়োজনে এক বর্নাঢ্যা শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শোভাযাত্রাটি জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে এসে শেষ হয়।
সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে পাঁচদিন ব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন করা হয়।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে এসময়, পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনুসহ বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

পাঁচদিন ব্যাপি মেলায় ২০টি স্টলে বিভিন্ন গ্রামীন খাবার, সৌখিন পন্য, পান্তা ইলিশসহ বিভিন্ন পন্যের পশরা সাজিয়ে বসেছেন মৌসুমি ব্যবসায়ীরা।

এছাড়া ১লা বৈশাখ উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১লা্ বৈশাখ উদযাপন, কারাগার, হাসপাতাল, শিশুপরিবার এবং এতিম খানায় উন্নত খাবার পরিবেশন, কারাগার ও শিশুপরিবারে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, সুবিধামত সময়ে জেলা শিশু একাডেমী ও গণগ্রন্থাগারে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa