
বাগেরহাট জেলা পরিবেশক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বাগেরহাটের দশানি এলাকার একটি ঐতিহ্যবাহী হোটেলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বাগেরহাট জেলা পরিবেশক সমিতির সভাপতি দীপঙ্কর সাধুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট–২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ব্যবসায়ীদের সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনার মাধ্যমে সমাজ ও দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় বাগেরহাটের স্বনামধন্য ব্যবসায়ীদের মধ্যে স্কয়ারের ডিলার মামুনুল ইসলাম, মেরিকোর মোহাম্মদ রবিউল ইসলাম, থাই কোম্পানির ডিলার বিপ্লব কুমার সাহা, আরএফএল-এর ডিলার মো. শহিদুল ইসলাম, তালুকদার ও নাসির গ্লাসের ডিলার শেখ মহিদুল ইসলাম, মেটাডোর কোম্পানির ডিলার লিটন কুমার পালসহ অর্ধশতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার অংশগ্রহণে ইফতার মাহফিল সম্পন্ন হয়।
