ঢাকা
০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

বাগেরহাটে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২   ৩৩৯ বার পঠিত
বাগেরহাটে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

বাগেরগাটে রাস্তার পাশে ধানক্ষেত থেকে রুবেল মোল্লা (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মাঝিডাঙ্গা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত রুবেল বাগেরহাট পৌর এলাকার মুনিগঞ্জ মালোপাড়া এলাকার আব্দুস সত্তার মোল্লার ছেলে। সে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম আজিজুল ইসলাম বলেন, রাস্তার পাশে ধানক্ষেতে লাশ পরে রয়েছে স্থানীয়দের মাধ্যমে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। স্থানীয়রা লাশটি রুবেল নামে এক
প্রতিবন্ধি যুবকের বলে সনাক্ত করেছে। ধারনা করা হচ্ছে কোন কারনে রাস্তার পাশে ধানক্ষেতে পরে গিয়ে সে আর উঠতে পারেনি। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa