ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বাগেরহাটে জাপান প্রবাসীর বাড়িতে ডাকাতি

২০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫   ১৯১ বার পঠিত
বাগেরহাটে জাপান প্রবাসীর বাড়িতে ডাকাতি

বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা এলাকায় এক জাপান প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ডাকাতির শিকার পরিবারের মালিক খন্দকার আবু জাফর, তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তার দুই ছেলে বড় ছেলে ব্যবসায়ী খন্দকার মাইনুল ইসলাম এবং ছোট ছেলে খন্দকার রবিউল ইসলাম (জাপান প্রবাসী)।

খন্দকার আবু জাফর জানান, ঘটনার সময় বাড়িতে তিনি, তার স্ত্রী এবং বড় ছেলে ও তার স্ত্রী অবস্থান করছিলেন। ভোর চারটার দিকে বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠলে কয়েকজন ডাকাত অস্ত্রের মুখে তাকে জিম্মি করে। পরে তার হাত, পা ও মুখ বেঁধে পরিবারের অন্য সদস্যদেরও বেঁধে ফেলে। এরপর বসতঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা লুট করে নেয় ডাকাতরা।এতে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়।

বড় ছেলে ব্যবসায়ী খন্দকার মাইনুল ইসলাম জানান, ডাকাতরা তার কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। অস্ত্রের মুখে তাকে ও তার স্ত্রীকে জিম্মি করে হাত ও মুখ বেঁধে ফেলে। পরে তার কক্ষের ড্রয়ার ভেঙে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার এবং নগদ সোয়া ৩ লাখ টাকা লুট করে নেয়।

খন্দকার আবু জাফরের স্ত্রী জাহানারা বেগম জানান, ডাকাতরা তার কক্ষে ঢুকে অস্ত্র ঠেকিয়ে কম্বল দিয়ে মুখ ঢেকে রাখে। তার কক্ষ থেকে মেয়ের প্রায় ৭ ভরি এবং তার নিজের ৩ ভরি স্বর্ণালংকারসহ নগদ প্রায় ৪০ হাজার টাকা লুট করে নেয়। ভুক্তভোগীদের দাবি, ডাকাত দলের মধ্যে ৬ জনসহ ১ জন মেয়ে ছিলো।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, বাগেরহাট সদর থানা সার্কেল অফিসার মোঃ শামীম হোসেনসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa