ঢাকা
১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

বাগমারাকে আধুনিক জনপদ গড়তে উন্নয়ন কমিটি ঘোষণা এমপি ডা. বারীর

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১৩ মে ২০২৬   ৯৩ বার পঠিত
বাগমারাকে আধুনিক জনপদ গড়তে উন্নয়ন কমিটি ঘোষণা এমপি ডা. বারীর

রাজশাহী জেলার বাগমারার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল ও সমন্বিত করতে “বাগমারা উন্নয়ন কমিটি” ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদারকে।

বুধবার (১৩ মে) দুপুর সাড়ে ১২টায় বাগমারা প্রেসক্লাব কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার।

সভায় বাগমারার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, সামাজিক উন্নয়ন ও জনসেবামূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে স্থানীয় সাংবাদিকদের মতামত গ্রহণ করা হয়। উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা এবং জনগণের প্রত্যাশা তুলে ধরার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

ঘোষিত উন্নয়ন কমিটিতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, কৃষিবিদ, চিকিৎসক, ইমাম, নারী প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটিতে ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, তাহেরপুর মহিলা কলেজ ও গোপালপুর কারিগরি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের রাখা হয়েছে। এছাড়া ব্যবসায়ী, সাংবাদিক, আইনজীবী, কৃষিবিদ, পরিবহন শ্রমিক প্রতিনিধি ও ধর্মীয় নেতারাও স্থান পেয়েছেন।

সভায় বক্তারা বলেন, উপজেলার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে কমিটি সক্রিয় ভূমিকা রাখবে।

সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার বলেন, “বাগমারাকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। উন্নয়ন কমিটির মাধ্যমে জনগণের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ করা হবে।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সদস্য সহকারী অধ্যাপক ওহিদুল ইসলাম, বাগমারা উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম হোসেন, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দীনসহ প্রেসক্লাবের সদস্য ও জামায়াতের নেতৃবৃন্দ।

উন্নয়ন কমিটি গঠনের খবরে উপজেলার বিভিন্ন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন মহল মনে করছে, এ উদ্যোগ বাগমারার উন্নয়ন কর্মকাÐে নতুন গতি সঞ্চার করবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa