ঢাকা
১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতিকে ফেন্সিডিলসহ ধরতে দুই পুলশি আহত, আটক ৪

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০   ৫৮৮ বার পঠিত
বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতিকে ফেন্সিডিলসহ ধরতে দুই পুলশি আহত, আটক ৪

রাজশাহীর বাঘায় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি বিপ্লব হোসেনসহ ৪ জনকে আটক করেছে বাঘা মডেল থানা পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে বাঘা উপজেলার পন্ডিতপাড়া এলাকা থেকে ২২ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়। এ সময় তাদের আক্রমনে দুই পুলিশের এএসআই আহত হয়েছে।

আটককৃত হলো উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি বিপ্লব হোসেন, তার ভাই বাবু হোসেন, তার বাবা আলতাফ হোসেন ও হিজলপল্লী গ্রামের মেরিন হোসেন। পরে আটককৃতদের বাড়ি তল্লাসি করে ২২ বোতল ফেন্সিডিল, ২টা দেশীয় অস্ত্র (বড় হাসুয়া), ৪টি মোবাইল ফোন, ১টি এপাসি মোটরসাইকেল, ১ লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

এদিকে আলতাফ হোসেন বাঘা পৌর শ্রমিক ইউনিয়নের সভাপতি এ বিষয়ে আলতাফ হোসেন দাবি করে বলেন, আমি জনসেবা নিয়ে ব্যস্ত থাকি। কিছু ব্যক্তি হিংসাক্তভাবে আমার পরিবারকে ফাসিয়ে দিয়েছে। আমার পরিবার ফেন্সিডিল বা কোন অনৈতিককাজের সাথে সম্পর্ক নেই। আমার উপর হিংসা করে কে বা কারা এ কাজটি করেছে।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে তার বাড়ি ঘিরে ফেলে। এ সময় আটক করতে গেলে তাদের আক্রমনে বাঘা থানার এএসআই মাসুদ ইকবাল ও রেজাউল করীম আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে চিকিৎসা দেয়া হয়েছে।

ওসি আরো বলেন, বাঘা উপজেলার হিজলপল্লী গ্রামের কামরুল হোসেনের ছেলে মেরনি হোসেন দীর্ঘদিন থেকে ফেন্সিডিল আসক্ত। সে বিপ্লব হোসেনের বাড়িতে বসে ফেন্সিডিল খেতো। এছাড়া তাদের নামে মাদক, অস্ত্র ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে পুলিশ বাদি হয়ে ৩টি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa