ঢাকা
১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

ফেসবুক স্ট্যাটাসে বিএমডিএ প্রকৌশলী বরখাস্ত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১৩ মে ২০২৬   ১১৮ বার পঠিত
ফেসবুক স্ট্যাটাসে বিএমডিএ প্রকৌশলী বরখাস্ত

অবশেষে দপ্তর রাজনৈতিক কার্যালয়ে পরিণত হলো! মাশাআল্লাহ!’ – এমন স্ট্যাটাস ফেসবুকে দেওয়ার অভিযোগে রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) এক উপ-সহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ঔই কর্মকর্তার নাম সাব্বির রহমান। তিনি বিএমডিএর প্রধান কার্যালয়ের আইটি শাখায় কর্মরত ছিলেন।

মঙ্গলবার(১২ মে) জারি করা এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্তের পাশাপাশি রাজশাহী সার্কেল কার্যালয়ে সংযুক্ত করা হয়। বিএমডিএর নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, গত ১০ মে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সাব্বির রহমানের স্ট্যাটাসটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিষয়টি বিএমডিএ চেয়ারম্যানের নজরে আসে। এতে চেয়ারম্যানসহ প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে উল্লেখ করা হয়।

অফিস আদেশে আরও বলা হয়, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চাকরি বিধিমালা, ১৯৯৩ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী এ ধরনের মন্তব্য দাপ্তরিক শিষ্টাচারবহির্ভূত ও শৃঙ্খলাপরিপন্থী। এ ঘটনায় তার বিরুদ্ধে ‘অসদাচরণের’ অভিযোগ আনা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক ভাবে বিএমডিএ চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত ৫ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সচিব পদমর্যাদায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
এ বিষয়ে জানতে সাব্বির রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন না ধরায় তার বক্তব্য পাওয়া যায়নি।
বিএমডিএর নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান বলেন, সাব্বির রহমান স্ট্যাটাস দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। এ কারণেই তার বিরুদ্ধে সাময়িক বরখাস্তের ব্যবস্থা নেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa