ঢাকা
১৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
কাপ্তাইয়ে বিএসপিআই’র দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৩, চিকিৎসাধীন ৪ লালমনিরহাটে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৩ ফেনী সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা: দুই নারী আটক, কারাগারে নির্দেশ হবিগঞ্জ গ্যাস সংকটে ১৭১টি শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম বন্ধ সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস লিকেজ বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮হতাহতের সংখ্যা আশঙ্কাজনক মৌলভীবাজারে ১৫টি ডাকাতি মামলার আসামী কাজল গ্রেফতার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ায় সড়ক দুর্ঘটনা: নিহত ৪, আহত ৫ বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া: মহেশখালীতে ভিড়তে পারছে না এলএনজি জাহাজ অগ্রণী ব্যাংকের ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি, কর্মকর্তা ও ব্যবসায়ী গ্রেপ্তার ​ কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক

ফেনী সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা: দুই নারী আটক, কারাগারে নির্দেশ

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬   ২১ বার পঠিত
ফেনী সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা: দুই নারী আটক, কারাগারে নির্দেশ

ফেনীর ফুলগাজী সীমান্ত এলাকা দিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশের সময় দুই বাংলাদেশি নারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলার নোয়াপুর সীমান্তসংলগ্ন মধ্য কামাল্লা এলাকা থেকে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সহায়তায় তাদের আটক করে বিজিবি।

​আটককৃতরা হলেন—বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নয়াখালী গ্রামের মৃত সুধীর দাশের স্ত্রী সোনা লক্ষী (৭০) এবং বাগেরহাটের চিতলমারী উপজেলার দোলগনি গ্রামের বিষু দাশের স্ত্রী শান্তনা (৪০)।

​বিজিবি সূত্র জানায়, শুক্রবার রাতে ১০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ নোয়াপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৩১-৭ এস এলাকার কাছে ওই দুই নারীর সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করা যায়।

সীমানা অতিক্রম করে ভারতে ঢোকার চেষ্টাকালে স্থানীয় গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাদের হাতেনাতে ধরে ফেলে এবং তাৎক্ষণিকভাবে নোয়াপুর বিওপির বিজিবি টহল দলের কাছে হস্তান্তর করে।

পরবর্তীতে বিজিবি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের ফুলগাজী থানা পুলিশের কাছে সোপর্দ করে।

​ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, আটক দুই নারী পূর্বেও ভারতে বসবাস করেছিলেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।

সম্প্রতি তারা বাংলাদেশে এসে পুনরায় সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

​ওসি আরও জানান, অনুপ্রবেশ চেষ্টার অপরাধে তাদের বিরুদ্ধে পাসপোর্ট ও সীমান্তসংক্রান্ত প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে তাদের ফেনী জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa