ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

পাকিস্তানী অভিনেত্রী ও মডেল হুমাইরার লাশ উদ্ধার

বিনোদন ডেস্ক
বুধবার, ০৯ জুলাই ২০২৫   ২৩০ বার পঠিত
পাকিস্তানী অভিনেত্রী ও মডেল হুমাইরার লাশ উদ্ধার

পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর আলীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার করাচির ডিফেন্স ফেজ-৬ এর ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। সামাটিভি এ তথ্য জানিয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছে, হুমাইরা গত সাত বছর ধরে ওই ফ্ল্যাটে থাকতেন। তিনি ২০১৮ সালে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন কিন্তু ২০২৪ সালে ভাড়া দেওয়া বন্ধ করে দেন বলে জানা গেছে। ভাড়া না দেওয়ার কারণে, বাড়িওয়ালা ক্যান্টনমেন্ট বোর্ড ক্লিফটনে (সিবিসি) একটি আইনি মামলা দায়ের করেন।

মঙ্গলবার আদালতের আদেশ কার্যকর করতে এসে ফ্ল্যাটের ভেতরে হুমাইরার পচা মৃতদেহ দেখতে পান। উদ্ধারকারী দল পরে মৃতদেহটি জিন্নাহ হাসপাতালে স্থানান্তরিত করে, যেখানে ময়নাতদন্ত করা হবে। পুলিশ জানিয়েছে যে মহিলার বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে বলে মনে হচ্ছে।

পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের পর তবেই মৃত্যুর কারণ জানা যাবে। তবে কর্তৃপক্ষ জানায়, সম্ভবত ১৫ থেকে ২০ দিন আগের পুরনো লাশ। তার মানে ১৫ থকে ২০ দিন আগে হয়তো মারা গেছেন হুমাইরা আসগর।

বিখ্যাত রিয়েলিটি শো ‘তামাশা ঘর’ এবং ‘জালাইবি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে খ্যাতি লাভ করেছিলেন অভিনেত্রী হুমাইরা আসগর।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa