ঢাকা
৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

নড়াইলে হিরোইন মামলায় যশোরের অহিদা’র যাবজ্জীবন কারাদণ্ড

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২   ৩৪৫ বার পঠিত
নড়াইলে হিরোইন মামলায় যশোরের অহিদা’র যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলে হিরোইন মামলায় অহিদা বেগম নামে এক মহিলাকে যাবজ্জীবন (আমৃত্যু) কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেছে আদালত। সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। এ মামলার অপর ৪ জনকে আসামীকে বেকসুর খালাস প্রদান করেছে আদালত। অহিদা বেগমর বাড়ি যশোরের শংকরপুর এলাকায়। সে ওই এলাকার শরিফুল ইসলাম খানের স্ত্রী। খালাস প্রাপ্তরা হলেন, শরিফুল ইসলাম খান, খসরুল আলম, শাহীন আলম ও সিরাজুল ইসলাম। মামলা বিবরণে জানা যায়, ১৩/১০/২০১৫ তারিখে নড়াইল ডিবি পুলিশের এসআই মোঃ রেজাউল করিমের নেতৃত্বে একটি দল মাদক দ্রব্য উদ্ধার পরিচালনার সময় সদরের সীতারামপুর এলাকায় যশোর – নড়াইল সড়কে যশোর থেকে নড়াইল আসার সময় একটি প্রাইভেট কার তল্লাসী কালে গাড়ীর চালক সহ ৪ জন যাত্রীতে তল্লাসী করে সাজাপ্রাপ্ত মহিলার কাছ থেকে বিশেষ কায়দায় তৈরী পকেটে রাখা ১০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য আইনে ৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। উপযুক্ত সাক্ষ্য প্রমান শেষে বিজ্ঞ বিচারক আসামীর উপস্থিতিতে এ মামলার রায় ঘোষনা করেন। অপর আসামীদের বেকসুর খালাস দেয়া হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa