ঢাকা
৩১ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

নড়াইলে স্কুলের ল্যাপটপ চুরির ঘটনায় ৩ চোরকে গ্রেপ্তার করেছে কালিয়া থানার পুলিশ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২   ৩৬১ বার পঠিত
নড়াইলে স্কুলের ল্যাপটপ চুরির ঘটনায় ৩ চোরকে গ্রেপ্তার করেছে কালিয়া থানার পুলিশ

নড়াইলের কালিয়ায় একটি স্কুলের ১৪ টি ল্যাপটপ চুরির ঘটনায় ৩ চোরকে গ্রেপ্তার করেছে কালিয়া থানার পুলিশ, এ সময় চুরি যাওয়া ৯ টি ল্যাপটপ উদ্ধার করে পুলিশ। কালিয়া থানা পুলিশের অভিযানে গতকাল নড়াইল ও খুলনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ল্যাপটপ শহীদ একলাস উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় থেকে চুরি হয়ে যায়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া জানান, গত ২৭ ডিসেম্বর রাতে কালিয়া উপজেলার শহীদ একলাস উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাব থেকে ১৪টি ল্যাপটপ চুরি হয়। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ মামলা করার পর চুরির রহস্য উদঘাটনে পুলিশ মাঠে নামে এবং দীর্ঘ প্রচেষ্টার এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সাহায্যে চুরিতে জড়িত একই উপজেলার নোয়াগ্রামের আমিনুল ইসলাম সজল, জুনায়েদ মোল্যা জিনাই ও জাহিদ মোল্যাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্য মতে নড়াইল ও খুলনা জেলার বিভিন্ন এলাকা থেকে ৯টি ল্যাপটপ উদ্ধার করা হয় বাকি ল্যাপটপ উদ্ধারের যোর চেষ্টা চলছে বলেও জানান ওসি। মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারকৃত ৩ জন কে আদালতে সোপর্দ করা হলে আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa