ঢাকা
০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

নড়াইলে সাইকেল চড়ে টিকা কেন্দ্র পরিদর্শন করলেন জেলাপ্রশাসক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০১ মার্চ ২০২২   ২৯৮ বার পঠিত
নড়াইলে সাইকেল চড়ে টিকা কেন্দ্র পরিদর্শন করলেন জেলাপ্রশাসক

নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়ন পরিষদ টিকাদান কেন্দ্রে গণটিকা কার্যক্রম পরিদর্শন করেছেন নড়াইলের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় তিনি জনসাধারণকে উদ্বুদ্ধ করতে পঞ্চাশোর্ধ্ব কৃষকের অতি পুরাতন একটি সাইকেল চালিয়ে পুরনো স্মৃতি রোমন্থন করেন। গতকাল ইউনিয়ন পরিষদের সামনে চাপুলিয়া-দাদনতলা সড়কে তার এই সাইকেল চালানোর দৃশ্য উপস্থিত অনেকেই দেখে তাকে মাটি ও মানুষের ডিসি ডিসি উপাধিতে ভূষিত করেছেন। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান কলেজ জীবনের স্মৃতি উল্লেখ করে বলেন, আমাদের শৈশব-কৈশোরজুড়ে ছিল বাইসাইকেল। আমার কলেজ জীবনের স্বপ্নের বাইসাইকেল ছিল চায়না ফনিক্স। গ্রাম-শহর সবখানেই শুধু বাহন হিসেবে নয়, বরং এখন স্বাস্থ্যরক্ষার জন্যও বাইসাইকেল চালানো হচ্ছে। তিনি আরও বলেন, বাইসাইকেলকে পরিবেশবান্ধব সবুজ বাহন বলা হয়ে থাকে। তাই জনগণকে উদ্বুদ্ধ করতে অনেক দিন পর সাইকেল চালিয়ে বেশ উপভোগ করেছি এবং মজাও পেয়েছি। এ সময় সবুজ শ্যামল ধানক্ষেতে কাজ করছিল অসহায় স্বামী হারা জ্যোৎস্না বেগম, তার দুঃখের কাহিনী শুনে আর্থিক সহায়তা প্রদান করেন এবং তাকে অফিসে আসতে বলেন। সব শ্রেণিপেশার মানুষের সঙ্গে তার অন্যরকম সম্পর্ক থাকায় তাকে মাটি ও মানুষের ডিসি বলে অবিহিত করেন। সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে ও স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ডিসির বাইসাইকেল চালানো সত্যিই অসাধারণ ও অনুকরণীয় হয়ে থাকবে।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa