ঢাকা
০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

নড়াইলে মোটর সাইকেল দূর্ঘটনায় আহত দুই বন্ধু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৫ মার্চ ২০২২   ২৪৫ বার পঠিত
নড়াইলে মোটর সাইকেল দূর্ঘটনায় আহত দুই বন্ধু

নড়াইলে বাবার মটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে বৈদুতিক খুটির সাথে ধাক্কা লেগে মাদরাসার ছাত্র মোঃ রমিম শেখ (১৫) নিহত হয়েছে। আহত হয়েছে তার দুই বন্ধু। শুক্রবার (৪ মার্চ) রাত ৮টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ী-শিংগাশোলপুর সড়কে রঘুনাথপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত রমিম শেখ উপজেলার আমতলা গ্রামের সিরাজ শেখের ছেলে। সে স্থানীয় কওমী মাদরাসার ইয়াজদাহম শ্রেণিতে পড়াশুনা করত।তার দুই বন্ধু উপজেলার চাচুড়ী গ্রামের তরিকুল মুন্সির ছেলে অন্তর মুন্সি (১৬) ও কদমতলা গ্রামের আকিবর বিশ্বাসের ছেলে রাহুল বিশ্বাস (১৭)। পুলিশও প্রত্যক্ষদর্শীরা জানায়, রমিম শুক্রবার বিকেলে তার দুই সহপাঠী রাহুল ও অন্তরকে সঙ্গে করে মাদ্রাসা থেকে নিজেদের বাড়ি গিয়ে বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। সন্ধ্যার দিকে রঘুনাথপুর-নড়াইল আঞ্চলিক সড়কের রঘুনাথপুর এলাকায় একটি ইজিবাইকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের পোলের সঙ্গে ধাক্কা লাগে। এতে রাস্তায় ছিটকে পড়ে তিনজনই গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রমিমকে মৃত ঘোষনা করেন।আহত দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa