ঢাকা
৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

নড়াইলে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ, থানায় জিডি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ৩০ জানুয়ারি ২০২২   ২৮৪ বার পঠিত
নড়াইলে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ, থানায় জিডি

নড়াইলের কালিয়ায় বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে ৭ দিন ধরে নিখোঁজ এক ছাত্রী। নিখোঁজ ওই ছাত্রীর নাম রূপজান সাইমা (১৫)। সে কালিয়া উপজেলার বাঐসোনা ইউনিয়নের যোগানিয়া গ্রামের হাসমত মল্লিক এর মেয়ে এবং স্থানীয় ডি এন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। নিখোঁজ ছাত্রীর বাবা বলেন, গত ২২ (জানুয়ারী) শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সাইমা, এরপর আর বাড়িতে ফিরে আসেনি সে। ওই দিন বিকালে বিদ্যালয়ে খোঁজ নিলে প্রধান শিক্ষক জানান, ওই দিন সে বিদ্যালয়ে আসেনি। এরপর তার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের বাড়িতে এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি তার। অনেক খোঁজাখুঁজি করে সাইমা কে না পেয়ে গত বুধবার (২৬ জানুয়ারী) দুপুরে নড়াগাতি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সাইমার বাবা হাসমত মল্লিক। এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, নিখোঁজ মেয়েটির বাবা থানায় এসে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন,আমরা তদন্ত করছি, নিখোঁজ মেয়েটিকে উদ্ধারে জোর চেষ্টা চালানো হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa